যশোরের মণিরামপুর উপজেলার মামুদকাটি গ্রামের মদীনাবাগ কারীমিয়া মাদ্রাসায় মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে বিভিন্ন ধরনের দেশীয় মৌসুমী ফল বিতরণ ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মৌসুমী ফল শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতি গোলাম রব্বানী, শিক্ষক মুফতি আলাউদ্দিন মাহমুদ, মুফতি মঈনুদ্দীন আজাদসহ শিক্ষক, অভিভাবক ও সুধীজন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ফল বিতরণ করা হয়। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে স্বাগত জানান।