বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ভোলা জেলার ত্রি বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৯) সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে ভোলা বাংলা স্কুল মোড়ে মাছুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আ.ন.ম মাকসুদুর রহমান নোমান এবং সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়।
কমিটির অনান্য নির্বাচিত সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো. কামাল উদ্দিন, সহসভাপতি মো. হেলাল উদ্দিন, মো. নেছার মুন্সি, মো. রফিকুল ইসলাম, মো. আকতার হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল (বিনা প্রতিদ্বন্দিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক জাকির আহম্মদ, মো. সিরাজুল ইসলাম, মো. আমজাদ হোসেন, একেএম গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, সদস্য
মো. ইলিয়াছ, শংকর চন্দ্র মজুমদার, মো. খালেকুজ্জামান, মো. ইব্রাহিম খলিল, মো. আল মামুন হাওলাদার, ও মো. নুরনবী।
এদিকে নবনির্বাচিত কমিটিকে জেলা ও উপজেলার বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।