ভোলা জেলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে একাধিক ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্র প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দাবি করে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা কান্দি গ্রামের বাসিন্দা মো. শাহিনসহ ওয়ারিশগণ জেলা প্রশাসক ও নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল এবং সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার ((২৪ জুন) সন্ধ্যায় তজুমদ্দিন প্রেসক্লাবে ভুক্তভোগী ৮ ওয়ারিশ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

অভিযোগকারীরা উল্লেখ করেন, মৃত মো. ছাদেকের প্রকৃত ওয়ারিশদের নামে পূর্বে ইস্যুকৃত ওয়ারিশ সনদ বহাল থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে পিতার নাম, ঠিকানা ও ওয়ারিশ পরিচয় পরিবর্তন করে নতুন নতুন সনদ ও প্রত্যয়নপত্র প্রদান করা হয়েছে। এসব সনদ ব্যবহার করে বহিরাগত ব্যক্তিদের সম্পত্তির দাবিদার হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগকারী আরও জানান, জাল ওয়ারিশ সনদ ও প্রত্যয়নপত্রের মাধ্যমে জমিজমা সংক্রান্ত বিরোধ সৃষ্টি করা হয়েছে এবং আদালতে মামলাও দায়ের করা হয়েছে। এতে প্রকৃত ওয়ারিশরা দীর্ঘদিন ধরে হয়রানি, আর্থিক ক্ষতি ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ভোলা ও তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিতর্কিত সনদগুলো যাচাইয়ের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এবিষয়ে অভিযোগ অস্বীকার করে ইকবাল হোসেন শাকিল বলেন,ওয়ারিশ সনদ, প্রত্যায়নপত্র, ফাওয়ার অব এটর্নি ও দলিলপত্র সবই বৈধ ভাবে সংগ্রহ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া বলেন, ওয়ারিশ সনদ ও পত্যায়নপত্র সংশোধন করার কারনে তার সংখ্যা একাধিক হওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। সমাধানের চেষ্টা করিতেছি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}