পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক স্টান্টবাজির আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত এ প্রকল্প বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকলেও, বিরোধী জোট এখন এ উদ্যোগের কৃতিত্ব নেওয়ার প্রয়াস চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ-নীলফামারী সীমান্তে পঞ্চগড়ের প্রবেশদ্বারে নির্মাণাধীন ‘পঞ্চগড় গেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে যাদের মুখে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো উচ্চারণ শোনা যায়নি, তারাই আজ আন্দোলনের নামে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এমন রাজনৈতিক স্টান্টবাজির সংস্কৃতি দেশের মানুষ আর গ্রহণ করবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পঞ্চগড়কে কৃষিভিত্তিক শিল্পের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা, অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিকশিত করা এবং আধুনিক পর্যটন নগরীতে রূপান্তরের লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্য ও স্বাতন্ত্র্য পর্যটকদের সামনে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের উদ্দেশ্যে ২০২৪-২০২৫ অর্থবছরের এডিপি বরাদ্দ থেকে জেলা পরিষদের তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে দেবীগঞ্জ-নীলফামারী সড়কের পঞ্চগড় প্রবেশমুখে দৃষ্টিনন্দন ‘পঞ্চগড় গেট’ নির্মাণ করা হচ্ছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}