সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে নিরবচ্ছিন্ন নজরদারি বজায় রেখেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ও ১১ জুলাই সীমান্ত এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
অভিযানসূত্রে জানা যায়, ১০ জুলাই বিকেলে মথুরাপুর বিওপির একটি টহল দল মথুরাপুর মাঠ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬ বোতল ভারতীয় মদ ও ২,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৯ হাজার টাকা। এর রেশ কাটতে না কাটতেই ১১ জুলাই ভোরে শুভরাজপুর বিওপির সদস্যরা বাঙ্গালপাড়া এলাকায় পুনরায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে আরও ৬ বোতল ভারতীয় মদ ও ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়, যার মূল্য ৩ লাখ ৯ হাজার টাকা। দুই অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এই সফলতার বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালান নির্মূলে এ ধরনের কঠোর বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}