ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় মো. সাদ্দাম মন্ডল নামের এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সাদ্দাম মন্ডল আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়া এলাকার সৈয়দ আলী মন্ডলের ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে মো. সাদ্দাম মন্ডল নামের এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এক ব্যবসায়ীর নিকট থেকে ১ লাখ টাকা চাঁদা আদায়সহ বাইপাইল পশ্চিমপাড়া এলাকায় চাঁদাবাজি ও ফিটিংবাজির নেটওয়ার্ক চালানোর অভিযোগ রয়েছে। এ সকল বিষয়ে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও জানায় পুলিশ।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মো. সাদ্দাম মন্ডলের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}