দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক নারীসহ চার বাংলাদেশি নাগরিককে শূন্যরেখায় আটকে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও শনিবার (১১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ চারজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের বাধা দিলে তারা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। পরে তাদের দাইনুর বিওপির শূন্যরেখায় রাখা হয়।
আটক চারজনের মধ্যে একজন নারী, দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং একজন কিশোর রয়েছেন। প্রাপ্তবয়স্ক পুরুষদের একজন শারীরিকভাবে প্রতিবন্ধী বলে জানিয়েছে বিজিবি।
আটকরা হলেন খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকরপাড়া এলাকার বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাদের ছেলে মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচকামনে গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)।
বিজিবির একটি সূত্র জানায়, প্রায় দুই বছর আগে কাজের সন্ধানে তারা ভারতে গিয়েছিলেন। পরে দেশে ফেরার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন এবং প্রায় দুই মাস কারাভোগ করেন। পরবর্তীতে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের সীমান্তে নিয়ে আসা হয়।
ফুলবাড়ী-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “চারজনকে ফেরত নেওয়ার বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠানো হয়েছে। বিএসএফের সাড়া পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}