দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বিজিবি।

রোববার (১২ জুলাই) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর খানপুর ও আমতলী বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করেন।

বিজিবি জানায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।