ভোলার তজুমদ্দিনে গুরুতর অসুস্থ ইমামকে দুই লাখ টাকা অনুদান দিয়ে চিকিৎসায় আর্থিক সহায়তা করেছেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংগঠন। সোমবার (১৩ জুন) বাদ আসর উপজেলার উত্তর বাজার জামে মসজিদে আনুষ্ঠানিক ভাবে ফকিরহাট বাজার জামে মসজিদের অসুস্থ ইমাম মাওঃ মুনছুর আহমেদ এর পরিবারের হাতে নগদ টাকা তুলে দেন কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বনি আমিন, উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাসেদ, চাদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংগঠনের সভাপতি মাওঃ নুরুন্নবী, উপদেষ্টা মেজবাহ উদ্দিন সম্রাট প্রমূখ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}