ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকারবিষয়ক বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ভিআইপি বেকারিকে ৫০ হাজার টাকা এবং বন্ধু বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রচলিত আইন অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}