গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান-এর নেতৃত্বে একাধিক চৌকস কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি অভিযানিক দল গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন তানজিম আহমেদ সোহেল ও মো. বাবু। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ দুপুরে জিএমপি সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন। তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}