যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া বাজার সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা ছাড়াই সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করায় পানি নিষ্কাশন না হয়ে সড়কেই জমে থাকছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পর বাজারের প্রধান সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। এতে পথচারী, যানবাহনের চালক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস, ট্রাক, ইজিবাইক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী, শিশু ও বয়স্করা।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সড়ক সংস্কার করা হলেও পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেন নির্মাণ বা বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন পানি জমে থাকলে নতুন সংস্কার করা সড়কও দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}