সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ১৮ জুলাই ২০২৬ রাত ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার নওপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ মো. আমিনুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।