মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট
মোংলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“নেশা মুক্ত মোংলা চাই, অবসরে মাঠে যাই” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (২২ মার্চ) দুপুরে মোংলা ক্রীড়া পরিষদের আয়োজনে ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় মোংলা হ্যালিপেড (থানার) মাঠে অনুষ্ঠিত খেলায় আবাসিক স্পোর্টিং ক্লাব ও টেন টাইগার ওয়ান লায়ন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলায় আবাসিক স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মোংলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মোংলা ক্রীড়া পরিষদের আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামান জসিমের সভাপতিত্বে ও মোংলা ক্রীড়া পরিষদের সদস্য ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াসিম আরমানের সঞ্চালনায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাট জেলা আহবায়ক সাংবাদিক নুর আলম শেখ, মোংলা বন্দর মাঝি মাল্লা সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম নান্নু, রেনেসা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মোংলা ক্রিড়া পরিষদের যুগ্ম আহবাক সরদার আঃ হান্নান, যুগ্ম আহবায়ক ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মোংলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এম,আর রানা, টেন টাইগার অন লায়ন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহীদুল ইসলাম দুলাল, মোংলা যুব ফোরামের সভাপতি মোঃ পারভেজ খাঁন, শেখ আঃ হাই ব্লাড ফাউন্ডেশনের সভাপতি ও পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন সানি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার (১৩ মার্চ) সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}