গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে দস্যুতা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং একাধিক মামলার পলাতক আসামি হিসেবে পরিচিত পিচ্চি আকাশকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি জামালপুর এলাকা থেকে একটি ডাকাতির চেষ্টা মামলায় পিচ্চি আকাশকে হাবিবপুর থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, যা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুত রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিচ্চি আকাশ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, চাঁদাবাজি, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর পেয়ে তিনি আত্মগোপনে চলে যেতেন। ফলে দীর্ঘদিন ধরেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পিচ্চি আকাশকেগ্রেফতার করা হয় পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান শুরু করে কালিয়াকৈর থানা পুলিশ এগুলোর সঙ্গে জড়িত অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযানও চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় সন্ত্রাসী ও ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}