ভোলার লালমোহন উপজেলার চরকচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ে দায়িত্ব পালন না করে প্রতিপক্ষের যাতায়াতের পথ অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধান শিক্ষক ফারুক হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থেকে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালকসহ কয়েকটি পরিবারের চলাচলের প্রধান পথে থাকা গেইটে তালা লাগিয়ে দেন। এতে ভাড়াটিয়াসহ প্রায় ৪-৫টি পরিবারের লোকজন ভোগান্তিতে পড়েন বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনার সময় প্রধান শিক্ষককে বিদ্যালয়ে থাকার কথা বলা হলেও তাকে ঘটনাস্থলে বিরোধে জড়াতে দেখা যায়। একপর্যায়ে প্রতিপক্ষের বাড়ি থেকে বের হওয়ার পথের গেইটে তালা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে প্রধান শিক্ষক ফারুক হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি স্কুলেই আছি।” তবে অভিযোগকারীদের দাবি, ওই সময় তাকে বিদ্যালয়ের পরিবর্তে বিরোধপূর্ণ স্থানে দেখা গেছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনে কোনো অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}