ভোলার লালমোহনে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় কোষ্ট গার্ড আউটপোস্ট লালমোহন কতৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে লালমোহন পৌরসভার ৫ টি গোডাউন তল্লাশি করে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ৫ শত কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময়, গোডাউন মালিকরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।
পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}