ভোলার লালমোহন উপজেলায় ৩৪৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরনবীপুর এলাকার বাসিন্দা মৃত আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম রাকিব (৪০) এবং চট্টগ্রামের বাইজিদ বোস্তামী থানার আরফিন নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হোসাইনের ছেলে মো. নূরুল ইসলাম (৩৭)।
জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু ইউসুফের নেতৃত্বে একটি ফোর্স লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার একটি ভাড়া বাসার তৃতীয় তলার একটি রুমে তল্লাশী চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবির এসআই মো. আবু ইউসুফ জানান, আটক জাহিদুল হাসান রাকিব লালমোহন পৌরসভার স্টোর কিপার হিসেবে কর্মরত। তার কাছে চট্টগ্রাম থেকে এসব ইয়াবা ট্যাবলেট নিয়ে যান নূর ইসলাম। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}