ভোলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ভোলা সদর মডেল থানাধীন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশ ও সদর মডেল থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, পিপিএম-বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মনিরুল ইসলাম, ডিবির অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক এবং পুলিশ পরিদর্শক তদন্ত মো. মাসুদ হাওলাদার।

সভায় শিক্ষার্থীদের উদ্দেশে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের ভয়াবহতা তুলে ধরা হয়। এসব সামাজিক অপরাধের কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে যে নেতিবাচক প্রভাব পড়ে, তা নিয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে ইভটিজিংয়ের মতো অপরাধ প্রতিরোধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

সভায় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং একটি নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}