তুচ্ছ ঘটনার জেড়ে রাজশাহী থেকে নাটোর দিয়ে চলাচলের বাস বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। হঠাৎ করে শ্রমিকরা বাস বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার সকাল ৬ টা থেকে নাটোর জেলার উপর দিয়ে অন্য গন্তব্যে যাতায়াত করা রাজশাহীর বাস বন্ধ আছে। বেলা ১১ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ আছে। এরফলে রাজশাহীর বাস টার্মিনালে এসে যাত্রীদের অলস সময় কাটাতে হচ্ছে। মূলত রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের সব জেলা ছাড়াও ঢাকারসহ বিভিন্ন গন্তব্যে যায়। নাটোরে বন্ধ করে দেওয়ায় রাজশাহীর বাসগুলোর চলাচল বন্ধ হয়ে গেছে।

শামিম নামের একজন বাস শ্রমিক বলেন- নাটোরের বাস শ্রমিকরা বৃহস্পতিবার রাজশাহী- দর্শনা বাসের যাত্রী নামিয়ে ওদের (নাটোরের) গাড়িতে পাঠিয়ে গাড়ি আটকে রেখেছিল। এ ঘটনার জেরে বাস চলাচল বন্ধ আছে।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন- আমি শুনেছি, সকাল থেকে বাস চলাচল বন্ধ আছে। যেসব বাসগুলো নাটোরের উপর দিয়ে যায়, সেই বাসগুলো বন্ধ আছে বলে শুনেছি। আমি বাস টার্মিনালে যাচ্ছি। তারপর বিস্তারিত জেনে জানাবো।

নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, রাজশাহীর রাব্বি পরিবহনের একটি বাস কোনো ধরনের অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করলে নাটোরের মালিক-শ্রমিকরা সেটি রাজশাহীতে ফেরত পাঠিয়ে দেন। পরে নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার জেরে নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ আছে। তবে ঢাকাগামী কোচগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। দ্রুতই চলমান সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}