ভোলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নে জোয়ারের স্রোতে সড়ক, মসজিদ ও কবরস্থান ভাঙনের মুখে পড়েছে। ভাঙন রোধে এমপি নুরুল ইসলাম নয়নের নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে ৩৫০ বস্তা জিওব্যাগের অর্থায়ন করেছেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. জুবায়ের হাসান চৌধুরী রাজিব।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভাঙনকবলিত এলাকায় জিওব্যাগ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, সরকারি বরাদ্দ না থাকায় ভাঙন ঠেকাতে ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়েছে। এ সময় ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের তত্ত্বাবধানে কলাতলী ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।
জুবায়ের হাসান রাজীব চৌধুরী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এই অনুদান দিয়েছি। ৫ নং কলাতলী ইউনিয়নের সব মানুষকে আমি ভালোবাসি। তাঁদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। এ পর্যন্ত ব্যক্তিগতভাবে কলাতলী ইউনিয়নে অনেক অনুদান দিয়েছি।’
তিনি বলেন, ‘আমার বাবা মরহুম আলহাজ সালাউদ্দিন চৌধুরী কলাতলীর মানুষকে ভালোবাসতেন। তাঁর উত্তরসূরি হিসেবে আমরাও এই মানুষের পাশে আছি। কলাতলীর মানুষের প্রধান জীবিকা মৎস্য ও কৃষি। নদীতে মাছ না থাকায় জেলেরা খুব কষ্টে আছেন। সরকারি কোনো অনুদান এলে তা দ্রুত তাঁদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করি।’

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}