ভোলার মনপুরায় ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিল্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্কুল কমিটির নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান কবিরসহ কমিটির অন্য সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
রোববার সকাল সাড়ে ১০ টায় ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সময় ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি প্রয়াত মরহুম আলী মিয়া মাষ্টারের স্মৃতিচারণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে নবম শ্রেনীর শিক্ষার্থী বিথী আক্তার এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সহ স্কুলটিকে জাতীয়করণ দাবী উপস্থাপন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আবদুর রহিম ফরাজী ও মনপুরা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক লোকমান হোসেন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মতিন কিরন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আবদুস শহিদ ও উপজেলা তরুনদলের সভাপতি মোঃ আবদুর রহমান।ইউপি সদস্য জাকির হোসেন দুলাল স্থানীয় বিএনপি নেতা আলমগীর, নুর নবী, ফরিদ ও অভিবাবকবৃন্দ।