নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনাইদের বিরুদ্ধে ছুটি ব্যতিত কর্মস্থল ত্যাগ, বিলম্বে কার্যালয়ে আসা ও শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের প্রেক্ষিতে আজ রবিবার (২৭-০৯-২৬) সকল ৯টায় মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি তাঁর কার্যালয়ে নেই। প্রতিবেদক উনার আগমন অপেক্ষায় থাকলে দেড় ঘণ্টা বিলম্বে তিনি সকাল ১০:৩০মিনিটে কার্যালয়ে আগমন করেন। তখন তাকে বিলম্বের কারণ জিজ্ঞেস করলে একজন প্রবীণ সাংবাদিকের সাথে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, “আমি আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না।”
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রগুলো আগেই উনার অসৌজন্যমূলক আচরণের কথা সাংবাদিকদের জানিয়েছিল। আজ সংবাদিকদের সাথেও তিনি তাই করলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪-০৯-২৬) দুপুরে ০১:৩০ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, তাঁর কার্যালয়ে তিনি অনুপস্থিত রয়েছেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাব সহকারী শাকের আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, “স্যার ছুটিতে আছেন।” তখন ইনচার্জে কে আছেন জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ ব্যাপারে মোবাইল ফোনে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, “অফিসের কাজে বিভাগীয় কার্যালয়ে আসছি।” কিন্তু তিনি এ ব্যাপারে অফিসিয়াল কোনো চিঠি বা ই-মেইল দেখাতে পারেননি। তখন তাৎক্ষণিকভাবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল আজমের কাছে এ কর্মকর্তার বিভাগীয় কার্যালয়ে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমি অবগত নই।”

সাংবাদিকদের সাথে শিক্ষা কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণে মোহনগঞ্জ সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন। সাংবাদিকগণ এহেন অসৌজন্যমূলক আচরণের যথাযথ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}