ভোলার মনপুরায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সাকুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কামাল উদ্দিন।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা, হাজীর হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান শিরিন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইকরামুল কবিরসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবীনদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীদের অংশগ্রহণও অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।
বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কলেজজীবনের নতুন অধ্যায়কে সাফল্যমণ্ডিত করতে মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন।
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম শাহীন নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের শিক্ষা ও নৈতিক বিকাশে কলেজের শিক্ষক-কর্মচারীদের আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}