বাগেরহাটের রামপাল উপজেলার ৭ নম্বর পেড়িখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আল-আমিন হাওলাদার ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করেছেন।

রোববার (৪ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর প্রার্থিতার বিষয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। মো. আল-আমিন হাওলাদার রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে সংশ্লিষ্টরা জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুল মজিদ, সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কাবেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ আকন ও যুবদল নেতা হাফিজুর রহমান। এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় আল-আমিন হাওলাদার স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতার পক্ষে ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}