রমজান শুরু হতে এখনও প্রায় চার মাস বাকি। এরই মধ্যে দেশের বাজারে বেড়েছে বিভিন্ন আমদানি করা ফলের দাম। মালটা, আপেল, আঙ্গুর, কমলা ও খেজুরের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ ক্রেতারা।

বাজার ঘুরে দেখা গেছে, গত এক মাসের ব্যবধানে বিভিন্ন ধরনের ফলের দাম কেজিতে ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মালটার দাম। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, শুল্ক, পরিবহন ও অন্যান্য খরচসহ প্রতি কেজি মালটা আমদানিতে ব্যয় হয় প্রায় ২৩৭ টাকা। অথচ বর্তমানে খুচরা বাজারে সেটিই বিক্রি হচ্ছে প্রায় ৫২০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীদের দাবি, ডলারের মূল্যবৃদ্ধি ও আমদানি-সংশ্লিষ্ট ব্যয় বেড়ে যাওয়ায় ফলের দাম বাড়ছে। তবে ক্রেতাদের প্রশ্ন, আমদানি ও অন্যান্য খরচের পরও খুচরা বাজারে এসে ফলের দাম এতটা বাড়ছে কেন।

ক্রেতারা বলছেন, বাজারে নিয়মিত মনিটরিং ও যথাযথ তদারকি জোরদার করা হলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন থেকেই বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আসন্ন রমজানে ফলের দাম আরও বাড়তে পারে—এমন আশঙ্কা করছেন তারা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}