মা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বরিশালের উজিরপুর পৌরসভার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনকের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় মৎস্য পরিচালক মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এবং উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।

সভায় স্থানীয় মৎস্যজীবীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য শোনার পর প্রধান অতিথি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় সচিব মা ইলিশ রক্ষায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা মেনে চলার জন্য মৎস্যজীবীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা সবার দায়িত্ব।

এ সময় নদীতে জাল ফেলা ও অবৈধভাবে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মা ইলিশ নিধন করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় জেলে ও মৎস্যজীবীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}