ভোলার বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোঃ আলী (৬০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে এবং এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দালাল বাজার এলাকায় এঘটনা ঘটে ৷ আহতদের কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত মোঃ আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত রেজাউল মুন্সির ছেলে ৷
নিহত ব্যক্তির ভাতিজা খোকন জানায়, মোঃ আলী যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলায় আসার পথে ঘটনাস্থলে পৌছলে অপর দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখামুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ৷
বোরহানউদ্দিন থানার এস.আই মেহেদী হাসান জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয় ৷
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ৷ পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন ৷