মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট।
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার করায় তিন জেলেকে আটক করা হয়েছে। শনিবার (৮এপ্রিল) ভোরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নম্বর খাল এলাকা থেকে তাদের আটক করে বনরক্ষীরা। আটককৃতরা হলেন-মোঃ অসীম শেখ (৩৫), মোঃ জাকির হোসেন (৩৪) ও সাগর নাথ (২৩)। তাদের সবার বাড়ী মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

এসময় তাদের কাছে ছিলনা সুন্দরবনে মাছ শিকারের কোন পাশ পারমিট (বনবিভাগ কর্তৃক অনুমতি পত্র)। তবে তাদের কাছ থেকে মাছ শিকারের অবৈধ জাল, কর্তৃন নিষিদ্ধ সুন্দরি গাছ এবং হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান এসব তথ্য দিয়ে বলেন, একদল অসাধু জেলেরা বেশ কিছুদিন বেপরো হয়ে উঠেছে। তারা অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার এবং হরিণ শিকারের অপচেষ্টা করে আসছিলো। কিন্তু বনরক্ষীদের নিয়মিত টহলের কারণে দুস্কৃতিকারীরা আটক হচ্ছেন। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়। তাদের কাছে সুন্দরবনে মাছ ধরার কোন পাশ পারমিট ছিলনা।

এ ঘটনায় তাদের নামে বন আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}