মোঃ মুশফিক হাওলাদার।
ভোলায় বিমান বন্দর স্থাপনের দাবি করেছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও ভোলা জেলার সদস্য সচিব ও লালমোহন উপজেলা সভাপতি সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নুুরুননবী সুমন। শুক্রবার বিকেলে লালমোহন উপজেলা জাতীয় পার্টির আয়োজনে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে ইফতার ও দোয়া মাহিল অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এ দাবি করেন।
লালমোহন পৌরসভা শাখার সাধারণ সম্পাদক, রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
লালমোহন উজেলার সাধারণ সম্পাদক মাহাবুব এলাহি, তজুমদ্দিনের উপজেলার সাধারণ সম্পাদক, শাহাবুদ্দিন হাওলাদার, লালমোহন পৌরসভা শাখার সভাপতি হারুন অর রশীদ।
আলোচনা শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠা প্রয়াত রাষ্ট্রপ্রতি হুসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় লালমোহন উপজেলা এবং পৌরসভা জাতীয় পার্টির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}