তজুমদ্দিন ভোলা প্রতিনিধি :
ভোলার তজুমদ্দিনে আড়াই শত গ্রাম গাঁজাসহ রিপন (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। রিপন ওই এলাকার নসু মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শম্ভুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অভিযান চালায় তজুমদ্দিন থানার এসআই রাশেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এসময় ওই এলাকার রিপন কে তারই বসতঘরের সামনে থেকে আড়াই শত গ্রাম গাঁজাসহ আটক করতে সক্ষম হন তারা।
আটকের বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, এ ঘটনায় আটক রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪, তারিখ-৯ মে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}