আরশাদ মামুন, লালমোহন ভোলা:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে ভোলার লালমোহনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।

এ সময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু আমাদের পরাধীনতার হাত থেকে মুক্ত করেছেন। তিনিই আমাদের এনে দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র। বর্তমানে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই রাষ্ট্রের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্ব নেতাদের কাছেও শেখ হাসিনা এখন অনুকরণীয় রাষ্ট্র নায়ক। শেখ হাসিনা তৃর্নমূলেও স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করেছেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়্যবুর রহমানের সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান, প্রধান সহকারী মোঃ নুরুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}