নিজস্ব প্রতিনিধি:

ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ-সহ নানাবিধ সামাজিক অপরাধরোধে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

(সোমবার ২৯ মে) সকালে তজুমদ্দিন থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাকসুদুর রহমান-(মুরাদ)।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ওসি মুরাদ বলেন, শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের এবং পাশাপাশি স্কুল শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বর্তমানে মোবাইল ফোন ব্যবহারে ছাত্র-ছাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মোবাইল ফোন ব্যবহারে ছাত্র-ছাত্রীদের সতর্ক এবং সচেতন থাকতে হবে।

এ সময় তিনি সমাজ থেকে বাল্যবিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রদায়িক সহিংসতা নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান ওসি মুরাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, শাহে আলম মডেল কলেজের পিন্সিপাল মো: মাইনুদ্দিন হাওলাদার, সাংবাদিক এম নয়ন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ অত্র কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}