মোঃ সিফাত হোসেন,পটুয়াখালী প্রতিনিধি:

সরেজমিন গবেষণা বিভাগ পটুয়াখালীর বাস্তবায়নে, ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি মেরামত ও রক্ষণাবেক্ষণে কৃষক, চালক ও মেকানিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্র ও শনিবার (২,৩জুন) উপজেলার জামলায় কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তন অডিটরিয়ামে আয়োজিত উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, পটুয়াখালী সরেজমিন গবেষণা বিভাগ বিএআর‌আই’র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. ফেরদৌসী ইসলাম পরিচালক (সেবা ও সরবরাহ) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দিলদার আহমদ চৌধুরী পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর। উক্ত প্রশিক্ষণে উপজেলার ৪০জন সুবিধা-ভোগীর মধ্যে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}