মোঃ রুবেল খান, মোংলা বাগেরহাট:

সাতক্ষীরার শৈলখালীতে অভিযানে ৫কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৯ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, আজ শুক্রবার সকাল ৬টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন শৈলখালীর হিঙ্গলহগঞ্জ নদীর পূর্ব পাশে একটি বিশেষ অভিযান চলাকালীন নদীর পাড়ে ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাদের থামার সংকেত দেয় ৷ সন্দেহজনক ব্যক্তিরা কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ঐ স্থানে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১টি বাজারের ব্যাগে পলি দিয়ে মোড়ানো ০৪ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}