মো.নুর আলম গোপালপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরের নবগ্রামে ঝিনাই নদীতে গোসল করতে নেমে সাদিয়া আক্তার (১৪) নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন ।
জানা যায়, নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের দুবাই প্রবাসী হাফেজ সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্রী, প্রতিবেশী দুইজনকে সাথে নিয়ে মঙ্গলবার বেলা আড়াইটার সময় ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন।
স্থানীয়রা জানান ঝিনাই নদীর পাড় ঘেঁষে মাটি খনন করায় নদীতে অনেক গভীরতার সৃষ্টি হয়েছে, একারণেই নদীতে নামার সাথে সাথেই স্রোতের টানে ডুবে যায়, এসময় সাথে থাকা অপর দুইজনের ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করার চেষ্টা করে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}