আরশাদ মামুন
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদ উপহার বিতরণ করেন। সকাল থেকেই দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
২০১০ সাল থেকে নিজ এলাকার জনগনের সুখ দুঃখের সারথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাওন। টানা তের বছরে পবিত্র হজ পালনের কারনে দ্বিতীয় বারের মতো পবিত্র নগরী সৌদি আরবে অবস্থান করছেন এমপি শাওন। অত্র অঞ্চলের মানুষের ভালোবাসার দ্বীপবন্ধু হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরণের ব্যবস্থা করেন এমপি শাওন।
ঈদ উপহার বিতরণকালে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদলের নেতৃত্বে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

বৈরি আবহাওয়া উপেক্ষা করে এভাবে উপহার পৌছে দেওয়ায় খুশি সাধারণ মানুষ। তাঁর এ উদ্যোগ প্রমাণ করে, জনগণের প্রতি যেখানে অগাধ ভালোবাসা, ঝড়-ঝঞ্ঝা সেখানে তুচ্ছ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}