নিজস্ব প্রতিবেদক।
ভোলার তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক জনকে আটক করেছে পুলিশ।
জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর তত্ত্বাবধানে উপজেলার চাঁদপুর ইউনিয়ন হতে ৩০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২৮ জুলাই বৃহস্পতিবার তজুমদ্দিন থানার এসআই(নিঃ)/মোঃ রিসাত হোসাইন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়া বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৮/৭/২৩ তারিখ সকাল ৯:২০ ঘটিকায় তজুমদ্দিন থানাধীন ০৩নং চাঁদপুর ইউনিয়ন ০৯নং ওয়ার্ড দক্ষিণ কেয়ামূল্যা সংলগ্ন মেঘনা বাজার চৌরাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে মোঃ আব্দুর রহিম(২২),পিতা মোঃ জসিম হাওলাদার,মাতাঃ মোসাঃ কুলসুম বেগম,সাং দক্ষিণ কেয়ামুল্যাহ ০৯ নং ওয়ার্ড, থানা তজুমদ্দিন, জেলা ভোলাকে ৩০০(তিনশত) গ্রাম গাঁজা আসামী নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}