ফরিদপুর জেলা প্রতিনিধ।

কুমিল্লা থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি করে গাঁজা আনার সময় মো: সাকিল (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল।
রোববার (৬ আগস্ট) সকালে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাত ৮টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

সাকিল কুমিল্লার বাহ্মণপাড়া থানার শশীদল এলাকার কামাল হোসেনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি নামকস্থানে টোল প্লাজার সামনে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, বাসে তল্লাশি চালানোর সময় তার দুই পায়ের মাঝে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভিতর কসটেপে মোড়ানো পলিথিনের দুটি পোটলা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়া তিনি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ভাঙ্গা থানার বিভিন্ন স্থানে এই অবৈধ মাদক সরবরাহ করতো।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো: তমিজউদ্দিন মৃধা ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি নিয়মিত মামলা করেছেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}