জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্তৃক অভিযান পরিচালনাকালে বাগেরহাটের বারইপাড়া ও আড়পাড়া বাজারে ৫ টি প্রতিষ্ঠানকে ১২,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

০৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বাগেরহাটের বারইপাড়া ও আড়পাড়া বাজারে অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা এবং বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা ও নোংরা পরিবেশে খাবার পানি প্রক্রিয়া করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় জরিমানা আরোপ করা হয়।

এ ঘটনার বিষয়’টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলি স্বেচ্ছায় পরিশোধ করেন।অভিযুক্ত প্রতিষ্ঠানসমুহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে উক্ত এলাকার অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে স্যানেটারি ইন্সপেক্টর বাগেরহাট, সদর এবং বাগেরহাট জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}