ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে লালমোহন উপজেলার ধোলীগৌরনগর ইউনিয়ন এর সাতবারিয়া গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।![]()
এসময় তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের মানুষের ভগ্যোন্নয়ন হয়েছে। তাই দেশ ও জনগণের উন্নয়নের স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনা কে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।
এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}