আরশাদ মামুন।
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু রোধে পারিবারিক সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৯ সেপ্টেম্বর ) সকালে লালমোহন উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে পারিবারিক বিশেষ করে পিতা মাতাকে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করতে হবে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে সকলের সচেতনতা অবলম্বন জরুরি।

লালমোহন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব সহ সভাপতি এনামুল হক রিংকু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মহসিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল সহ আরো অনেকে।
অনুষ্ঠানে এ সংক্রান্ত জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন প্রেসক্লাব বার্তা সম্পাদক হাসান পিন্টু।
উল্লেখ্য গত ৫ মাসে লালমোহন উপজেলায় ৩৯ জন শিশু পানিতে পরে মারা যায়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}