২৬ অক্টোবর ২০২৩ সকাল ১১টায় হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর উখিয়া উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে একটি বর্ণাঢ্য সভা অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলা কক্সবাজার জেলার একটি অন্যতম উপজেলা।
সভাটি সার্থক করতে কক্সবাজার জেলা কমিটির সভাপতি সাইদুল হক সহ পাচটি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত হয়ে মানবাধিকার সম্পর্কিত বক্তব্য ও নেতৃত্ব দেন। সার্বিক ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন টেকনাফ উপজেলা কমিটির সভাপতি নুরুল হোসেন। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সহকারী মহাসচিব সাঈদা সুলতানা এই কমিটি গঠনে অগ্রনি ভূমিকা পালন করেন। এই সংস্থাটি আন্তর্জাতিক পর্যায়ে কার্যক্রম রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমতি রয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্থানীয় জনপ্রিয় সাবেক সাংসদ আব্দুর রহমান বদি। তিনি উপস্থিত গনমানুষ ও মানবাধিকারকর্মীদের অনুপ্রেরণা দিয়ে বক্তব্য রাখেন। তিনি মানবাধিকার সংস্থা ও কার্যক্রমের গুরুত্ব বুঝিয়ে সকলের প্রতি তাগিদ দেন এবং হিউম্যান এইড এর সাথে একাত্ম প্রকাশ করেন।
তিনি বলেন: হিউম্যান এইড ইন্টারন্যাশনাল ১৭ বছরের গবেষণার ফসল হিসেবে ২০১৭ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছে স্বনামধন্য মানবাধিকারকর্মী সেহলী পারভীন এর হাত ধরে।
অধিকার বঞ্চিত মানুষের পক্ষে আপোষহীন থেকে কাজ করছে হিউম্যান এইড। সহকারী মহাসচিব সাঈদা সুলতানা ও অফিস ইনচার্জ ও ইউনিভার্সিটি কো-অর্ডিনেটর শেখ শাহানা বাসিরাত হিউম্যান এইড এর মহাসচিব সেহলী পারভীন এর হাত শক্তিশালী করে এগিয়ে যাচ্ছে। উখিয়া উপজেলা কমিটির সদস্যবৃন্দ সেই পথ ধরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সিভিল সোসাইটির প্রতিনিধিগন এই সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}