তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার।
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন ছাত্র-শিবিরের সভাপতি জয়নাল আবেদীন বিজয়(১৮)নামের এক শিবির নেতা নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন অভিযোগে গ্রেফতার করে মঙ্গলবার(৩১ অক্টোবর ২০২৩) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত বিজয়
উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া এলাকার বিপ্লব হোসেনের ছেলে ও দুড়দুড়িয়া ইউনিয়ন ছাত্র-শিবিরের সভাপতি বলে জানা গেছে।
বিষয়টি লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভেল্লাবাড়িয়া এলাকায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতা সৃষ্টির প্রস্তুতি নেওয়ার দায়ে বিজয়কে আটক করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}