আরশাদ মামুন।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামায়াত দেশ বিরোধী চক্রের কোন ষড়যন্ত্র সফল হবে না। পৌরসভা আওয়ামী লীগ ৭ ও ৮ নং ওয়ার্ড আয়োজিত বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন এসব কথা বলেন।
পৌরসভা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার সমন্বয়ে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক আনম শাহজামাল দুলাল, আবদুল খালেক সওদাগর, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামরুল আলম মাজেদ পাটোয়ারী, ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবির, ৭নং ওয়ার্ড কাউন্সিলর নবীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}