তানিয়া আক্তার স্টাফ রিপোর্টার।
নাটোরের লালপুরের আব্দুলপুর জংশনেমালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হবার পাঁচঘন্টা পর উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এতে সারাদেশের সাথে উত্তরাঞ্চলের বন্ধ হয়ে যাওয়া রেলযোগাযোগ বর্তমানে স্বাভাবিক হয়েছে বলে রেলকর্তৃপক্ষ জানিয়েছেন। দুপুর দুপুর পৌনে ১টারদিকে উত্তরাঞ্চল থেকে আব্দুলপুর জংশনস্টেশনে প্রবেশ পথে রেল পয়েন্টের কাছে এইলাইনচ্যুতর ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে একটি বিকট শব্দশুনে তারা তাকিয়ে দেখেন, একটি মালবাহীট্রেনের পিছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়েগেছে। আর অন্যন্য সভ বগি নিয়ে স্টেশনেরদিকে ইঞ্জিন চলে যায়।
পাকশী পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় রেলওয়েম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মাদ জানান, বুধবার ১২ টার দিকে দিনাজপুর থেকে টঙ্গীগামীচাল বোঝাই মালবাহী ট্রেনটি ১২ টা ৪০ মিনিটেরদিকে আব্দুলপুর পয়েন্টের কাছে এলে সেখানে৩টি বগি লাইনচ্যুত হয়। এতে তাৎক্ষণিকভাবেউত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগবন্ধ হয়ে যায়। তিনি বলেন, দুর্ঘটনার খবরপাওয়ার সাথে সাথেই তারা দ্রুত ঘটনাস্থলে এসেউদ্ধার কাজ শুরু করেন। সন্ধ্যা সাড়ে পাঁচটারদিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রেল চলাচলেরজন্য একটি লাইন উন্মুক্ত করে ট্রেন চলাচলস্বাভাবিক ঘোষণা করা হয়। বর্তমানে রেলচলাচল স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তাআনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যেরএকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওইকমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদনজমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তপ্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার সঠিক কারণজানা যাবে এবং পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবেবলেও বলেন এই রেল কর্মকর্তা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}