কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় চিংগুড়িয়া এলাকায় কলাপাড়া পৌরসভার ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতি আয়োজনে, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর সহযোগিতায় বিশ্ব টয়লেট দিবস উদযাপিত করা হয়েছে। বুধবার বিকালে চিংগুড়িয়া এলাকার ডাক্তার বাড়ি সংলগ্ন এলাকায় এ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মনোয়ারা বেগম। এসময় স্যানিটেশন উদ্যোক্তা সুমন সিকদার, বিউটি বেগম , পানি ব্যবসায়ী রহিমা বেগম, স্যনিটারী ন্যাপকিন ব্যবসায়ী সালমা, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) কলাপাড়া মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ জান্নাতুল নাঈম ও এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলো। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াস সমবায় সমিতির সম্পাদক সাগর সিকদার।
সভায় ওয়াস উদ্যোক্তারা স্বাস্থ্যসম্মত টয়লেট কি ও এর বৈশিষ্ট্য, কেন ব্যবহার করা উচিত, কি কি মানদন্ড থাকা উচিত, ভালো মানের রিং স্লাব চেনার কৌশল ইত্যাদি বিষয়ে মুক্ত আলোচনা করেন। কলাপাড়া পৌরসভা এলাকায় পানি পয়ঃনিষ্কাশন, বর্জ্য ও স্যানিটারী ন্যাপকিন পণ্যের ও সেবার গুনগতমান ঠিক রেখে সহজে কমমূল্যে সবার মধ্যে এই সেবা পৌছে দেয়ার বিষয়ে তারা অঙ্গিকার করেন। সভায় কন্জুমার গ্রুপের সদস্য সহ স্থানীয় প্রায় পঞ্চাশজন অংশগ্রহন করেন।
উল্লেখ্য এইচপি-আশা নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে বরগুনা,সাতক্ষীরা ও কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। যা ওয়াস উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিধির সফলতা বৃদ্ধি এবং বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ঠ-২০৩০ অর্জনে অবদান রাখবে।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}