আরশাদ মামুন।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে পুনরায় নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ দেশের যত উন্নয়ন সব শেখ হাসিনার দূরদর্শিতার ফলেই সম্ভব হয়েছে। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
৬ ডিসেম্বর বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষে কালমা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, বিএনপি জামাত তথা দেশ বিরোধী সকল অপশক্তি প্রতিহতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নেই।
আলোচনা সভায় কালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আকতার হোসেন হাওলাদারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}