আরশাদ মামুন।
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের জনগণের কল্যাণে কাজ করছে। এজন্য আওয়ামী লীগ এখন জনগণের ভালোবাসা অর্জন করেছে। জনগণ ভালোবেসে ও উন্নয়নের প্রতি আস্থা রেখেই আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ফের রাষ্ট্র ক্ষমতায় আনবে।
সোমবার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ধলিগৌরনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে কেউ আর দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ফের রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}