লালমোহন ভোলা প্রতিনিধি।
ভোলার লালমোহনে ৬ বোতল বিদেশি মদসহ অতুল চন্দ্র মজুমদার (৫০) নামে একজন কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাঝি বাড়ির দরজা থেকে তাকে আটক করা হয়। অতুল চন্দ্র ওই এলাকার বজেন্দ্র গোপাল মজুমদারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মোহাম্মদ আউয়াল, এসআই মোহাম্মদ ইউসুফসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অতুল চন্দ্র মজুমদার কে তার বাড়ির সামনে থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ উদ্ধার করা হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, এ ঘটনায় আটক অতুল চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}